ধরুন, আপনি একটি স্টার্টআপ শুরু করেছেন। আপনার লক্ষ্য বিশাল, তবে কাজের চাপ এত বেশি যে, প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ছেন। আপনি একদিন ভাবলেন, “একা পারবো না, টিম লাগবে।”
একটা টিম তৈরি করলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই লক্ষ্য করলেন, কাজে গতি আসছে না। কেউ সময়মতো ডেলিভারি দিচ্ছে না, কেউ আবার কাজের মাঝপথে বেরিয়ে যাচ্ছে। আপনাকে কাজের পাশাপাশি ম্যানেজ করতে হচ্ছে টিমের ভেতরের সমস্যাগুলো। আপনি বুঝতে পারছেন, টিম থাকলেই সফলতা আসবে না। একটা সফল টিম বানাতে হবে। সফল টিম মানে সঠিক মানুষদের নিয়ে তৈরি টিম।
টিম বিল্ডিং কেন আর্ট?
একটা ইফেক্টিভ টিম তৈরি করা মানে শুধু দক্ষ লোকদের নিয়োগ দেওয়া নয়। এটা এমন এক আর্ট, যেখানে সঠিক মানুষ সঠিক জায়গায় বসানো হয়। সফল টিম মানে একসাথে কাজ করার ক্ষমতা, ভালো কমিউনিকেশন, আর একই লক্ষ্য নিয়ে কাজ করার ইচ্ছা , চেষ্টা ও টেন্ডেন্সী।
- Gallup-এর একটি রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্রে ৭০% কর্মীর ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে।
- Harvard Business Review জানায়, হাই-পারফর্মিং টিমগুলো ২১% বেশি প্রোডাক্টিভ এবং ২২% বেশি প্রফিটেবল।
- McKinsey & Company-এর গবেষণা অনুযায়ী, diversed টিমগুলো ৩৫% বেশি সফল হয় কারণ তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে।
একটা সাকসেসফুল এবং ভালো টিম তৈরির সিক্রেট:
১. সঠিক মানুষকে নির্বাচন করুন:
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার টিমের প্রতিটি সদস্য আপনার ভিশন এবং লক্ষ্য বুঝতে পারে কি না। শুধু দক্ষতা নয়, কর্মীদের মানসিকতাও আপনার লক্ষ্য পূরণে সহায়ক হওয়া জরুরি।
২. ক্লিয়ার রোল এবং দায়িত্ব:
প্রতিটি সদস্যের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করুন। “আমি কাজ করবো, বাকিরা করবে না” টাইপ মানসিকতা দূর করার জন্য ওয়ার্কফ্লো বুঝিয়ে দিন।
৩. কমিউনিকেশন ইজ দ্য কী:
টিমের ভেতরে ভালো কমিউনিকেশন নিশ্চিত করুন। টিম মিটিং, ফিডব্যাক সেশন, আর ইন্টারনাল টুল ব্যবহার করে কমিউনিকেশন গ্যাপ দূর করুন।
৪. নেতৃত্বের দক্ষতা:
একজন টিম লিডার হিসেবে আপনার দায়িত্ব শুধু নির্দেশনা দেওয়া নয়, বরং টিমকে গাইড করা, মেন্টরিং করা। টিমের চ্যালেঞ্জ বুঝে তাদের সমাধানের পথ দেখান।
৫. টিম বিল্ডিং অ্যাক্টিভিটি:
কর্মক্ষেত্রের বাইরে টিম বিল্ডিং অ্যাক্টিভিটি আয়োজন করুন। এতে টিমের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
Amazon-এর Jeff Bezos একবার বলেছিলেন, “If you can’t feed a team with two pizzas, it’s too large.” এর মানে টিম ছোট, কিন্তু দক্ষ হওয়া উচিত। একইভাবে, Google-এর টিম মডেল তাদের “Project Aristotle” থেকে প্রমাণ করেছে যে, একটা সাকসেসফুল টিমের সিক্রেট শুধু দক্ষতা নয়, বরং পারস্পরিক আস্থা এবং কমিউনিকেশন।
আপনার কি মনে হয়?
আপনার টিম কি আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করছে? যদি না করে, তাহলে প্রথম পদক্ষেপ কী হবে?
আপনার মতামত জানাতে ইমেইল রিপ্লাই করুন। আপনার গল্প শুনতে আমি সবসময়ই আগ্রহী। 😊
আপনার সাফল্য কামনা করে আজকের মত শেষ করছি। ভালো থাকবেন।
